হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখানে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় পুলিশের কাছে ধরা পড়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্য।
শনিবার সকালে রাজীব হোসেন রায়হান (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
দক্ষিণখান থানার ওসি শামীম অর রশিদ জানান, রাজীব গোপনে সংগঠনের হয়ে লিফলেট বিতরণ করছিলেন। বিতরণের শেষ পর্যায়ে, হাতে থাকা ১৮টি লিফলেটসহ সে পুলিশের হাতে ধরা পড়ে।
এক ‘বড়’ ভাই এই লিফলেটগুলো বিতরণের জন্য দিয়েছে বলে দাবি করছেন রায়হান।
গ্রেপ্তার রায়হানকে ‘অত্যন্ত চালাক’ উল্লেখ করে ওসি শামীম বলেন,“জিজ্ঞাসাবাদে সে অনেক তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করছে অথবা চুপ করে থাকছে।”
