চবি ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অন্য জনের হয়ে অংশ নিতে গিয়ে আটক হয়েছে দুজন।
শনিবার সকালে খ ইউনিটের (কলা ও মানব বিদ্যা অনুষদ) ভর্তি পরীক্ষায় সমাজ বিজ্ঞান অনুষদের ৩০৬ নম্বর কক্ষ থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।
চবি সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা হলেন, শহীদুল হোসেন এবং মবিনুল হক।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাটহাজারী উপজেলার প্রধান ভূমি কর্মকর্তা মো. শামসুজ্জামান দুজনকে চারমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী প্রক্টর জানান, মবিনুল এবারের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে উত্তীর্ণ হয়েছে। শহীদুল ইসলামের উত্তরপত্রটি বিনিময় করে সে পূরণ করে।
কিন্তু দুজন একই রোল নম্বর (১৩১৯০) ব্যবহার করলে দায়িত্বরত শিক্ষক তাদের সন্দেহ করেন। পরে প্রক্টরিয়াল বডি এসে তাদের আটক করে।
