২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

সালনা মহাসড়ক থানার ওসি আলমগীর সরকার জানান, সকাল ১১টার দিকে কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া গাজীপুরগামী কেপি পরিবহনের একটি বাস গোয়ালবাথান এলাকায় তুরাগ সিএনজি পাম্পের সামনে পৌঁছলে বিপরীতমুখী আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।