২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে নিহত জামায়াত নেতার দাফন সম্পন্ন

সীতাকুণ্ডে নিহত জামায়াতে ইসলামীর নেতার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ‍ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দুপুরে বাড়বকুণ্ড ঈদগাঁ মাঠে আমিনুল ইসলামের জানাজা হয়।

জানাজার আগে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবারের মধ্যে আমিনুলের ‘হত্যার’ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান দলটির নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির আ ন ম শামসুল ইসলামসহ স্থানীয় নেতারা।

জানাজার সময় আশেপাশের এলাকায় প্রায় পাঁচশ পুলিশ মোতায়েন ছিল।

বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের লাশ পাওয়া যায়।

আমিনুল হত্যাকান্ডের শিকার হয়েছেন দাবি করে বুধবার দুপুরে জামায়াত কর্মীরা মহাসড়কে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

আওয়ামী লীগ সমর্থিত বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদাকাত উল্লাহসহ কয়েকজনের বাড়িতে আগুনও দেয় তারা।