২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল ব্যাহত

টাঙ্গাইলের কালিহাতিতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিলো।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের আগে কালিহাতির ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল স্টেশন মাস্টার জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি কালিহাতির ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

“এর পর থেকে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বগি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হয়নি।”

তিনি আরো জানান, সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। রাত সাড়ে ৯টায় লাইন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।