সিনথিয়ার আত্মহত্যা: প্ররোচনার দায়ে যুবকের কারাদণ্ড
মুন্সীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী হাসনা রহমান সিনথিয়ার আত্মহত্যার ঘটনায় প্ররোচণার দায়ে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মুন্সীগঞ্জের আতিরিক্ত দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রইবুনাল ২-এর বিচারক মো. শাহজাহান কবির বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আসামি জাহাঙ্গীর শেখকে ১০ বছর সশ্রম কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহাঙ্গীরের বাবা জামাল হোসেন (৫৭) ও ভাই জাকির হোসেনকে (৩৪) খালাস দিয়েছেন বিচারক।
এরপরও ২০১০ সালের ১১ অগাস্ট জাহাঙ্গীর উত্ত্যক্ত করলে অপমাণিত সিনথিয়া রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় সিনথিয়ার চাচা রোস্তম আলী বাদি হয়ে জাহাঙ্গীর, তারা বাবা জামাল হোসেন ও ভাই জাকির হোসেনকে আসামি করে শ্রীনগর থানায় এ মামলা দায়ের করেন।
