২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর পর্যায়ের বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 09:34 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

চেকপোস্ট অডিটরিয়ামে বুধবার দুপুরে শুরু হয়ে এ বৈঠক চলে সন্ধা পর্যন্ত।

যশোর ২৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বলেন, বৈঠকে সীমান্তের বিভন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিজিবি ও বিএসএফের আট সদস্যের করে দুটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল নুরুল হুদা এবং বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের কলকাতা অঞ্চলের ডিজি আইডি শর্মা।

লেফটেন্যান্ট কর্নেল মতিউর জানান, বৈঠকে সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান বন্ধ এবং পাসপোর্টে যাত্রীদের হয়রানি রোধসহ অবৈধ অনুপ্রবেশ বন্ধে একমত পোষণ করেছেন বিএসএফের ডিজি ।

এর আগে বেলা  ১২টায় বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে বিএসএফকে ফুল দিয়ে অভ্যর্থনা এবং বিজিবির ক্যাম্প অভ্যন্তরে বিএসএফের ডিজিকে গার্ড অব অনার প্রদান করে বিজিবি।