২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস খোলা মাঠে

ঘূর্ণিঝড়ে ছাউনি উড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে ক্লাস করছে বরগুনার তালতলী উপজেলার হুলাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী।

মনির হোসেন কামাল

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরশীয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় মহাসেনের সময় বিদ্যালয়টির ছাউনি উড়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে খোলা মাঠে সামিয়ানা টানিয়ে ক্লাশ নিতে হচ্ছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আখতার বলেন, বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রস্তাবনা তৈরি করে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ভবন নির্মাণ করা হবে।

১৯৯১ সালে হুলাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহায়তায় তিন কক্ষবিশিষ্ট একটি আধা পাকা টিন শেডের ঘর নির্মাণ করা হয়।

কিন্তু নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দেয়ালের পলেস্তারা খসে পড়ে। পিলারের পলেস্তারা খসে লোহার রড বেড়িয়ে পড়েছে।

এদিকে, গত ১৫ মে ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে বিদ্যালয়টির টিনের ছাউনি উড়ে যায়। এরপর বিদ্যালয়টি আর মেরামত করা হয়নি।