২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্পিকারের অভিনন্দন

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে যোগ দিতে শপথ নেয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 12:17 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার শপথ নেয়া ছয়জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

শিরীন শারমিন বলেন, “আজ কয়েকজন মাননীয় সংসদ সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংসদের পক্ষ থকে তাদের অভিনন্দন জানাই।”

এর পর পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও শপথ নেয়া প্রত্যেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম ধরে অভিনন্দন জানান। 

সোমবার অধিবেশনের শুরুর পর সংসদ অধিবেশনে ঢোকেন আমির হোসেন আমু। এরপর পরই আসেন তোফায়েল আহমেদ। মিনিট দুই সংসদে থেকে বেরিয়ে গেলেও ১৫ মিনিট পর আবার আসেন তিনি। এসময় তোফায়েল সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া রাশেদ খান মেনন, মজিুবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার বিভিন্ন সময়ে অধিবেশনে যোগ দেন।