২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমাবার ভোরে উপজেলার সুন্দরাইল সীমান্তে এ ঘটনায় শমসের আলীর মৃত্যু হয়। শমসের ওই উপজেলার সীমান্তবর্তী শীতলডাঙ্গা গ্রামের এমাজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী শমসেরের ছোটভাই জমশের বলেন, সীমান্তের ২৪৮নং পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে গরু নিয়ে আসার সময় শমসের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে ভারতের কান্দোবাটির বিএসএফ তার লাশ নিয়ে যায়।

নওগাঁ ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, তার কাটার সময় বিদ্যুৎ ছিল না। কিন্তু এরপর গরু নিয়ে আসার সময় বিদ্যুৎ চলে এলে শমসের স্পৃষ্ট হন।

শমসের আলীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো সাড়া দেয়া হয়নি বলেও তিনি জানান।