২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্বত্তদের গুলিতে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বত্তদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদির কূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আবদুল মান্নান (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা।

লোহাগাড়া থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা মান্নানের মাথায় গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি। 

এক প্রতিবেশীর সঙ্গে হাফেজ আবদুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলছিল জানিয়ে ওসি বলেন, “এর জের ধরে হাফেজ মান্নান খুন হতে পারে।”