ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের আওতায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৮১৩ জন। তাদের মধ্যে এক হাজার ১১৫ জন এ ইউনিটের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।
গত ১৫ নভেম্বর ৪৫ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন।
উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে ।
