চলে গেলেন ভাষা সৈনিক আবুল বাশার নুরুদ্দিন
ভাষা সৈনিক আবুল বাশার নুরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে মারা গেছেন।
গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে কালিফোর্নিয়ার মরেনো ভেলি সিটির একটি হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে মরেনোভেলী সিটিতেই বসবাস করছিলেন আবুল বাশার।
শুক্রবার জানাযা শেষে নিহতের লাশ ওই শহরের লা ভেরান কবরস্থানে দাফন করা হয়েছে।
