খুলনায় চিকিৎসককে কুপিয়ে হত্যা
খুলনা নগরীর ফুলবাড়ী গেট এলাকায় এক চিকিৎসক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি নার্সিং হোমের ওয়ার্ড বয়য়ের বিরুদ্ধে।
রোববার বেলা সোয়া ৩টার দিকে মৈত্রী নার্সি হোমের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে (৫২) ওই নার্সিং হোমের ওয়ার্ড বয় রাসেল খুন করে বলে পুলিশ জানিয়েছে।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক জানান, রাসেলের সঙ্গে ওখানকার এক নার্সের প্রেমের সম্পর্ক ছিল। ডা. গৌরাঙ্গ কয়েকদিন আগে রাসেলকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাসেলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
