২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলে বাসে আগুন

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেপ্তারের পর রাজধানীর ফকিরাপুলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:42 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

রোববার দুপুরে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে রাজধানীর শান্তিনগর থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়। দুর্বৃত্তরা ছাত্রদল নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ইউনিক পরিবহনের ওই বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে পুলিশের ধারণা। 

বাসটি ব্যাংক কর্মকর্তাদের আনা নেয়ার কাজে ব্যবহৃত হতো।তবে ওই সময় কোনো যাত্রী ছিল না। 

গত ১৪ নভেম্বর বাংলামোটর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের পুলিশের ওপর হামলা ভাংচুরের দুই মামলায় পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।