২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত সমর্থকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের পরদিন চারটি মামলা করেছে পুলিশ।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, রোববার সকালে পুলিশ বাদী হয়ে মামলা চারটি করে।  

তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরই মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে অন্তত দশজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ১২টি যানবাহনে অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াত কর্মীরা।

এক পর্যায়ে পৌর সদর এলাকা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ছোট কুমিরা, বার আউলিয়া, ফৌজদার হাট, শীতলপুর, বাড়বকুণ্ডসহ বিভিন্ন স্থানে। এ সময় বেশ কয়েক ঘণ্টা ওই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।