সোমবার বসছে সংসদ
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের মধ্যে সোমবার বসছে সংসদের ১৯তম অধিবেশনের মুলতবি বৈঠক। বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।
গত ১০ নভেম্বর অধিবেশর মুলতবি করেন ডেপুটি স্পিকার শওকত আলী।
এর আগে ১২ সেপ্টেম্বর সংসদের বিরোধী দলের অনুপস্থিতিতে ১৯তম অধিবেশন শুরু হয়। প্রথমে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হলেও পরে ২৩ অক্টোবর কার্যউপদেষ্টা কমিটি ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।
গত ২৩ অক্টোবর সংসদে যোগ দেয় বিরোধী দল। ওইদিনই ওয়াকআউট করে আর সংসদে ফেরেনি তারা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা।
