২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাদ মেটাতে গিয়ে নিহত বৃদ্ধ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই নারীর বিবাদ মেটাতে গিয়ে কাঠের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 09:26 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার বিকালে গুমানীগঞ্জ ইউনিয়নের নাগেরভিটা (খরখরিয়া) গ্রামে নিহত হন ওই গ্রামের রিয়াজ উদ্দিন (৭২)।

গোবিন্দগঞ্জ থানার ওসি এস এম ময়নুল ইসলাম জানান, বিকালে স্থানীয় সুফিয়া বেগম কলার ক্ষেত ক্ষতিগ্রস্ত করার অভিযোগে প্রতিবেশী রিয়াজ উদ্দিনের ছেলের বউ রুবিয়া বেগমকে গালাগাল দিলে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় রিয়াজ উদ্দিন এসে তাদের হাতাহাতি বন্ধ করার চেষ্টা করলে সুফিয়া বেগম ঘর থেকে একটি কাঠ এনে রিয়াজের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরন করেছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।