২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য ইউটিউবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তিচ্ছুদের তথ্য এবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও ইউটিউবেও পাওয়া যাবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ প্রক্রিয়া আগে থাকলেও ইউটিউবে এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম।

১৮ নভেম্বর সকাল ৯টা থেকে এ বিষয়ে নির্মিত ভিডিও টিউটোরিয়াল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং ইউটিউবে পাওয়া যাবে।

এতে অনলাইন ভর্তি প্রক্রিয়াটি অধিকতর সহজ হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।

একই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনলাইনে দ্বিতীয়বর্ষ সম্মান পরীক্ষার ফরম পূরণ ১৭ নভেম্বর শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এক্ষেত্রে ২০১২ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার (নিয়মিত এবং অনিয়মিত ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী) আবেদন ফরম পূরণ করা হবে বলে জানানো হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।