২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:52 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানাতে পেরেছে পুলিশ। তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের মদনমোহন সরকার (৫৫) এবং শহরের মেড্ডা এলাকার সিএনজি চালক বাবুল মিয়া (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, শনিবার দুপুরে উপজেলার সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ামুখী দুটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে তিনটি যানই পাশের খাদে পড়ে যায়।

“এতেই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো চারজন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।”

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুজনের মধ্যে গুরুতর উত্তম সরকার (২৫) নিহত মদন মোহনের ভাতিজা বলে জানা ওই পুলিশ কর্মকর্তা।