২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে  অজ্ঞাত পরিচয় এক যুবককের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার সকালে উপজেলার শাচিলাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, সকালে শাচিলাপুর এলাকায় গিয়াসউদ্দিন আযম শাহের সমাধির কাছে সড়কের পাশে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে  লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, “লাশের শরীরে ও গলায়  ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।”