বেলকুচিতে ৭ বিএনপি কর্মী আটক
নাশকতা অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থেকে বিএনপির সাত জন কর্মীকে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
সাত জনের বিরুদ্ধে হরতালে নাশকতা, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান পুলিশের এই কর্মকর্তা।
