উত্তরখানে গার্মেন্টসে আগুন
রাজধানীর উত্তরখানে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সন্ধ্যায় উত্তরখানে হেলাল মার্কেট সংলগ্ন ওয়েজ গার্মেন্টে আগুন লাগে। আগুনে কেউ হতাহত হয়নি।
অগ্নিনির্বাপণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী দমকলের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
