২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের পোস্টারসহ গ্রেপ্তার ১

দলীয় পাঁচটি পোস্টারসহ রাজধানীর মোহাম্মদপুর থেকে এক হিযবুত তাহরীর কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:27 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

গত কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ দলটির পোস্টার সাঁটানোর মধ্যে বৃহস্পতিবার র‌্যাব আশরাফুল কারীম ওরফে রাকিব (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করে।

র‌্যাব-২ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শ্যামলী শিশু মেলা ক্রসিংয়ের সামনে নির্মাণাধীন হক স্কাইপার্ক ভবনের দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর সময় রাকিবকে গ্রেপ্তার করা হয়।

ওই পোস্টারে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য ছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেপ্তার রাকিব রায়েরবাজারের মিতালী রোডের একটি বাড়িতে থাকেন।