২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার শহরে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, “জামায়াত-শিবির কোন কারণ ছাড়াই মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে পুলিশ।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের নিবন্ধন বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শহরের থানা চৌমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা।

মিছিলটি পুরাতন মায়ামনি মোড়ে পৌঁছলে বিক্ষোভকারীরা ৪টি হাতবোমা বিস্ফোরণ করে।