২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অস্ত্রসহ  তিন ডাকাত গ্রেপ্তার

সাভারে এক রাতে আট বাড়িতে ডাকাতিতে জড়িত সন্দেহে ঘটনার দুই মাস পর তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাইয়ের চৌঠাইল এলাকা থেকে দুই রাউন্ড কার্তুজ ও একটি পাইপগানসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নূর হোসেন (৪৫), শাহ আলম (৪০) ও ছলিম মিয়া (৩৫)। এদের সবার বাড়ি ধামরাইয়ের চৌঠাইলে।

গত ৯ সেপ্টেম্বর রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক  মাসুম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, চৌঠাইল এলাকায় ছলিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতি হওয়া দুটি মোবাইল ফোনও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।