২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই জিপের সংঘর্ষে নিহত ৬

কক্সবাজারের উখিয়ায় দুই জিপের মুখোমুখী সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 09:09 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেনে আরো অন্তত ১৫ জন।

উখিয়া থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, উখিয়া কলেজ গেইট এলাকায় বিটিসিএল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী জিপ দুটির মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো একজনের।

ঘটনার পর ওসি সাংবাদিকদের আটজনের মৃত্যুর কথা জানালেও পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক অবস্থায় তিনি ভুল তথ্য পেয়েছিলেন।  

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এর হলেন- আলী আহমদ (৪৫),  আবুল বশর (৩৫), বেলাল হোসেন (৩৫) ও আবদুস সালাম (২১)।  তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশের এস আই প্রণব চাকমা জানান, নিহতদের মধ্যে ৫ জনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এছাড়া একজনের লাশ রাখা হয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যা¤প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ।

আহতদের মধ্যে ছয় জন কক্সবাজার সদর হাসপাতালে এবং নয়জন এমএসএফ হাসপাতালে ভর্তি আছেন।