২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় ইউপিপিএফ সদস্য গুলিবিদ্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সকালে ধনপাতার বাবুছড়া রাস্তার মাথা এলাকায় এ হামলায় আহত হন আনন্দ চাকমা (২২)। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপিডিএফ এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু লারমার গ্রুপকে দায়ী করলেও পিসিজেএসএস তা অস্বীকার করেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু জানান, বিষয়টি তারা জেনেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

ইউপিপিএফ দীঘিনালা সমন্বয়ক কিশোর চাকমা অভিযোগ করেন, সন্তু লারমা গ্রুপের সমর্থকরা এলোপাথাড়ি গুলি চালিয়ে তাদের কর্মী আনন্দ চাকমাকে আহত করে। 

এ ব্যাপারে পিসিজেএসএসের (সন্তু গ্রুপ) সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, এ ঘটনায় তারা জড়িত নন।