ঝিনাইদহে পরিত্যক্ত টয়লেটে বোমা
বিরোধী দলের হরতালের মধ্যে ঝিনাইদহ শহরে পরিত্যক্ত একটি টয়লেট থেকে নয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্যাপারীপাড়া এলাকার আনসার আলীর বাড়ির পেছনে একটি টেয়লেটে লাল টেপে মোড়ানো হাতবোমাগুলো পাওয়া যায়।
নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ওসি জানান।
ফাইল ছবি
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে খালিশপুরে হরতালের সমর্থনে মিছিল বের হয়।
এছাড়া ঝিনাইদহ শহরে হরতালকারীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
