২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে ৪ ‘বিডিআর’ মুক্ত

পিলখানা হত্যা মামলায় সাজা ভোগের পর কারামুক্ত হয়েছেন চার বিজিবি (তৎকালীন বিডিআর) সদস্য ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান তারা।

মুক্তিপ্রাপ্তরা হলেন- হাবিলদার সহকারী গাইবান্ধার মো. সফিকুল ইসলাম ও মো. ওসমান গণি এবং লক্ষ্মীপুরের আবুল হোসেন।অপর জন কুমিল্লার আবুল কালাম নায়েক সহকারী হিসেবে কমর্রত ছিলেন।

কাশিমপুর কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ওই চার আসামির প্রত্যেককে তিন বছর ছয় মাস করে সাজা দেন।

“তবে তাদের ভালো আচরণের জন্য কারাবিধি অনুযায়ী ৮ মাসের সাজা মওকুফ হওয়ায় তারা আজ ছাড়া পান।”