চট্টগ্রামে ছাদ থেকে পড়ে দারোয়ানের মৃত্যু
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক বাড়ির ছাদ থেকে পড়ে দারোয়ানের মৃত্যু হয়েছে।
নিহত সোনা মিয়া (৫৫) কুসুমবাগ আবাসিক এলাকার ১ নম্বর গলির মৃত কিতাব আলীর পুত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে আল মানার নামক ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন মরিয়ম টাওয়ারে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।
বিকাল সাড়ে চারটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
