২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর সঙ্গে দেখা করলেন স্ত্রী-ছেলেরা

কাশিমপুর কারাগারে আটক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে দেখা করেছেন স্ত্রী ও দুই ছেলে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার দুপুরে এ সাক্ষাতের সময় স্ত্রী নাসরিন আউয়াল, ছেলে তাফসীর আউয়াল ও তাজোয়ার আউয়ালের সঙ্গে মিন্টুর এক চাচাতো ভাইও ছিলেন।

কারা তত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর ডিভিশনপ্রাপ্তদের বন্দিশালা চিত্রায় আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী-ছেলেরা দেখা করেন। তারা সেখানে আধঘণ্টার মতো ছিলেন।

এ সময় তারা মিন্টুকে শীতবস্ত্র দিয়ে যান।

৭২ ঘণ্টার হরতালের ঘোষণার পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং মিন্টুকে গ্রেপ্তার করা হয়।