২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জে কৃষককের লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার বেলা ২টায় উপজেলার ভরট্টজানপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম (৩২) ভরট্টজানপুর গ্রামের মৃত শামস উদ্দিনের ছেলে।

আশরাফুলের স্ত্রী হাজেরা বেগম বলেন, “জমি সংক্রান্ত ঘটনার জের ধরে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আশরাফুলের। এ নিয়ে রোববার গ্রাম্য শালিসে ডেকে নিয়ে আশরাফুলকে মারপিটও করে তার পাঁচ ভাই। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি তিনি।” 

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের গলায় গামছা পেঁচানো থাকায় ধারণা করা হচ্ছে তাকে শ্বারোধ করে হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।