ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আলী যাকের
ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে দেড় সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা আলী যাকের।
আলী যাকেরের ছেলে ইরেশ যাকের রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ নভেম্বর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
“চিকিৎসকরা বাবার ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুসফুসে সংক্রমণের আশঙ্কাও করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে এ বিষয়ে চিকিৎসকরা কিছু বলছেন না। বেশ কিছু টেস্ট করা হয়েছে। ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে।”
আলী যাকের বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন জগতে অভিনয় ও পরিচালনা করছেন কয়েক দশক ধরে। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি তিনি।
আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপন জগতের একজন অগ্রদূত। তিনি এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের কর্ণধার।
এছাড়া দীর্ঘদিন ধরে তিনি লেখালেখির সঙ্গে জড়িত। ফটো্গ্রাফিও করছেন। তার তোলা ছবি নিয়ে ২০০৭ সালে ‘বালিকা’ নামে একটি ফটোগ্রাফি প্রদর্শনী হয়েছে।
