২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নোয়াখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

বিরোধীদলের হরতালের মধ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াত কর্মীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার ভোরে উপজেলার চাপরাশিরহাটে এ ঘটনার সময় একটি দুটি ট্রাকেও আগুন দেয় তারা।

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন টিটু বলেন, ভোরে জেলা সদর থেকে রিপ অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে। রোগী নামিয়ে দিয়ে চাপরাশির হাট থেকে ফেরার পথে সেটি হরতাল সমর্থকদের হামলার শিকার হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।

কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে অ্যাম্বুলেন্স চালক ফিরোজ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ কবিরহাটে ভোর থেকেই বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা।

এছাড়া জেলা শহর মাইজদী ও দত্তেরহাটে ভোর থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে ১৮ দলের নেতা কর্মীরা।