ইবির ভর্তি পরীক্ষা স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
আগামী ১৬ থেকে ২০ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার নতুন সময়সূচি এখনো জানানো হয়নি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে ভর্তি পরীক্ষা কমিটির সচিব ড. মো. মসলেম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি পরীক্ষার পরবর্তী সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.iubd.net) জানানো হবে।
