২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বিএনপির ৯ নেতা-কর্মী আটক

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালে নাশকতার আশঙ্কায় সাভারের আশুলিয়ায় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত আশুলিয়া থানা এলাকার বিভিন্ন মহল্লা থেকে এদের আটক করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম।

এরা হলেন- আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সামসুদ্দোহা খান, আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুলহাস মিয়া, আশুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মসিউর রহমান খান মিন্টু, গাজীপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক আনসার আলী, স্বেচ্ছাসেবক দল কর্মী লোকমান, ছাত্রদল কর্মী সেলিম।

এছাড়া আটক তিন বিএনপি কর্মীর নাম জানা যায়নি।

হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বিএনপি এ নেতাকর্মীদের আটক করা হয়েছে বলেও ওসি জানান।