ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ক্যাম্পারে বাইরের ১০টিসহ মোট ৭১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলে।
পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ হাজর ২৯৬ আসনের বিপরীতে এ বছর ৩৮ হাজার ৭৬৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলেও তা বন্ধ থাকায় তাকে আটক করা হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলো।
