চট্টগ্রামে সুতাকলে অগ্নিকাণ্ড
বন্দর নগরীর বালুচরা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি সুতার কল।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় সুফী মিজানুর রহমানের মালিকানাধীন ইব্রাহীম কটন মিলে আগুন লাগে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে কটনমিলে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। ক্ষতি নিরূপণ করতে সময় লাগবে।
