ভূয়া ডাক্তারের কারাদণ্ড
নারায়ণগঞ্জে এক ভূয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম ফতুল্লার ভূইঘর এলাকার অর্পিতা মেডিকেল হল নামের ক্লিনিকের ভূয়া চিকিৎসক শাহ্ আলমকে (৩৮) এ সাজা দেন।
শাহ আলম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কেতুন্দী গ্রামের এলাহী বক্সের ছেলে।
এছাড়া তার সহকারী মো. সুজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম জানান, অনেক ধরে উপজেলার ফতুল্লার ভূঁইঘর বাজার এলাকায় অর্পিতা মেডিকেল হলে ডাঃ এস. আলম নামে অসহায় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে শাহ আলম ও তার সহকারী মোঃ সুজনকে আটক করা হয়।
শাহ আলমকে ভোক্তা অধিকার আইন এবং মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনে এ সাজা প্রদান করা হয়।
