২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ইউকেচিং বীরবিক্রম  ‘আশঙ্কা মুক্ত’

মুক্তিযোদ্ধা ইউকেচিং মারমা বীরবিক্রম শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার চিকিৎসক।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অংশৈপ্রু মারমা জানান, বার্ধ্যক্যজনিত কারণে ইউকেচিং-এর ডায়বেটিস দেখা দিয়েছে।

৮০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার দুপায়ের ব্যথাসহ প্রস্রাবের সমস্যায় ভুগছেন তিনি।

“তাঁর অবস্থা উন্নতির দিকে, এখন আশঙ্কা মুক্ত তিনি।”

গত ৫ নভেম্বর বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন।

বান্দরবান সদর হাসপাতালে ভিআইপির ১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ইউকেচিং।

বীরবিক্রম ছেলে লু হ্লামং মারমা বলেন, “চিকিৎসায় প্রশাসন কোনো ত্রুটি রাখেনি। তার চিকিৎনার খরচ দিচ্ছে সরকার।”