রংপুরে যুবদলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগে রংপুর জেলা যুবদলের ৪৬ নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী থানার উপ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
মামলায় জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ, সহ-সভাপতি নাঈম আহমেদ, তারেক হাসান সোহাগ, লিটন পারভেজ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকুসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে।
এতে কেউ আহত না হলেও গাড়িটির ক্ষতি হয়।
তবে পুলিশের এ অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বা ইটপাটকেল ছোঁড়া হয়নি।”
সরকারবিরোধী আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই মিথ্যে মামলা দেয়া হয়েছে দাবি করেন তিনি।
