২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কার্যালয়ের সামনে বিস্ফোরণ, কিশোর আটক

বিরোধী দলের হরতালের মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী মিছিলের কাছেই হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 12:17 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রাসেল নামের আনুমানিক ১২ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে হরতালবিরোধী মিছিলকারীরা। 

ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক, ফয়জুল সিদ্দিকী জানান, বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের বিভিন্ন অঙ্গসংগঠন হরতালবিরোধী মিছিল করছিল।

বেলা সাড়ে ১১টার দিকে এরকম একটি মিছিল চলাকালে কাছেই হাতবোমা বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে মিছিলের নেতা-কর্মীরা এগিয়ে গিয়ে রাসেলকে আটক করে।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ফয়জুল।