জেএসএস নেতা খুন: অভিযোগ ইউপিডিএফের দিকে
জেএসএস নেতা আপ্রুঅং মারমা ওরফে পেসকাকে (৩২) ইউপিডিএফ সমর্থকরা হত্যা করেছে বলে জেএসএস দাবি করেছে।
তবে, ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার রাতে নিজ বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে পেসকা নিহত হন।
মঙ্গলবার দুপুরে জেএসএস এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, ইউপিডিএফের সদস্যরা গুলি করে পেসকাকে হত্যা করেছে।
এ ব্যাপারে ইউপিডিএফের প্রচার শাখার প্রধান নিরন চাকমা বলেন, পেশকা হত্যার সঙ্গে তাদের সংগঠন জড়িত নয়।
এদিকে ময়নাতদন্তের পর পেসকার লাশ তার বড়ভাই ব্যাঙ্কছাজাই মারমার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
