২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পুলিশের আবাসস্থলে অগ্নিকাণ্ড

রাঙামাটির কাউখালী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি হাজতখানা এবং পুলিশ সদস্যদের থাকার পাঁচটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার বিকালে এ অগ্নিকাণ্ড হয়। এতে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কামাল আজাদ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কাউখালী থানা কার্যালয় এলাকায় অবস্থিত একটি টিন শেডের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

এতে কাউখালী থানার পুলিশ সদস্যদের থাকার পাঁচটি টিন শেডের ঘর এবং সেমিপাকা ভবনে স্থাপিত একটি হাজতখানা পুড়ে গেছে।

স্থানীয় লোকজন, পুলিশ সদস্য ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।