২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে দুই গাড়িতে আগুন

১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার রাজধানীতে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

অগ্নি নির্বাপন বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টায় বকশীবাজার এলাকার চকবাজার মোড়ে একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা এলাকায় আশিয়ান সিটি পরিবহনের একটি যাত্রিবাহী বাসে আগুন দেয়া হয় বলে ডেমরা থানার ওসি জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

হরতালের আগের দিন রোববার রাজধানীতে অন্তত ১৮টি গাড়িতে আগুন দেয়া হয়েছিল।