নেত্রকোনায় বোমা বিস্ফোরণ, আহত ৭
হরতাল চলাকালে নেত্রকোনা শহরে সোমবার সন্ধ্যায় হাতবোমার বিস্ফোরণে সাত জন আহত হয়েছে।
মোক্তারপাড়ার মাতৃসদনের সামনের সড়কে এ বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের পাঁচজন হলেন নয়ন (২৬), মহব্বত (৫০), শফিকুল ইসলাম (৪৫), আল মামুন (৪২) ও সুমন পাল (২৫)। দুজনের নাম জানা যায়নি।
তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাতৃসদনের সামনের সড়কে হরতাল সমর্থকেরা একটি শক্তিশালী হাতবোমার বিষ্ফোরণ ঘটায়।
আহতদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় বলে তিনি জানান।
নেত্রকোনা আদুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার জানান, আহতদের অবস্থা এখন শঙ্কামুক্ত।
নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতাল শুরু হয় সোমবার। চলবে বুধবার পর্যন্ত।
