সন্দ্বীপে পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের সন্দ্বীপে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই খাজা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় সোমবার দুপুর ২টায় উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা করা হয়।
তিনি বলেন, “উপজেলা সদরের আধা কিলোমিটারের ব্যবধানে বিকালে হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ ডাকা হয়।
“সমাবেশের স্থান দুটি ভিন্ন হলেও সড়ক একটিই। এ কারণে দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় এই আদেশ বহাল থাকবে বলে জানান তিনি।
ইউএনও বলেন, তবে বর্তমানে উপজেলা সদরের পরিস্থিতি শান্ত আছে এবং অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।
