সিলেটে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪
সিলেটে ডাকাত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, রোববার গভীর রাতে মইয়ারচর এলাকার একটি বাড়ি থেকে এদের ধরা হয়।
গ্রেপ্তাররা হলেন- শফিক মিয়া (৫০), ফয়জুল হক (৪০), রেনু মিয়া (২৫) ও নিজাম উদ্দিন (২৬)।
এদের মধ্যে শফিকের বিরুদ্ধে চারটি এবং রেনুর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, “রাতে ওই বাড়িতে বসে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছে থেকে ছুরি, শাবল ও চাকুসহ কিছু ধারালো অস্ত্র পাওয়া যায়।”
