২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার সকালে উপজেলার এলাঙ্গি-কড়ইগাছি এলাকার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবায়ের হোসেন (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিখা গ্রামের শুকুর আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এলাঙ্গি-কড়ইগাছি এলাকার মাঠে যুবায়েরের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।